মোস্তাফা জব্বারের পদত্যাগ, দায়িত্বে দেলোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নির্বাচিত হওয়ায় বেসিস সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোস্তাফা জব্বার। ফলে তার শূন্য আসনে বেসিসের বাকি ৮ কার্যনির্বাহীর ভোটে দেলোয়ার হোসেন ফারুককে নির্বাচিত করা হয়েছে। দেলোয়ার হোসেন ফারুক বেসিসের মেম্বারস ওয়েলফেয়ার কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) কার্যনির্বাহী কমিটির সভায় ভোটের মাধ্যমে তাকে নিয়োগ দেয়া হয়।

এদিকে দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিসের ২০১৮-১৯ মেয়াদের নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এর ফলে বর্তমান কমিটি আগামী দুই মাস দায়িত্ব পালন করবেন। গত বুধবার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছিলো।

তফসিল অনুয়ায়ী নির্বাচনে ভোটার হতে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সদস্যদের বকেয়া পরিশোধ করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।