× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

অনলাইনে গুজব বন্ধে আসছে বৈশ্বিকভাবে নিয়ম-নীতি

admin
হালনাগাদ: শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো শুধু দেশে নয়, বিদেশে অবস্থান করেও অন্যের বিরুদ্ধে লেখা ও গুজব রটানো সম্ভব। এটি এখন বৈশ্বিকভাবে নিয়ম-নীতির মধ্যে আনার সময়ে এসেছে। শুধু বাংলাদেশের চিন্তার বিষয় নয়, অন্যান্য দেশের জন্যও চিন্তার কারণ। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, দেশে এখন প্রায় আট কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। অবাধ এই ইন্টারনেটের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারও বেড়েছে। অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্পাদিত সংবাদ বাড়ার ফলে এখন সাংবাদিকদের আরও সতর্ক দৃষ্টি রাখতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশে গণমাধ্যমের বিস্তৃতি ঘটেছে। এর সাথে পাল্লা দিয়ে মিথ্যা সংবাদও বেড়েছে। পাশাপাশি অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমেরও বিপ্লব ঘটেছে।

ড. হাছান সাংবাদিকদের উদ্দেশে বলেন, দায়িত্বে থাকলে ভুল হতে পারে। দায়িত্বে না থাকলে ভুল হওয়ার প্রশ্নই আসে না। আপনারা ভুলের গঠনমূলক সমালোচনা করেন। গঠনমূলক সমলোচনা কাজকে শাণিত করে। কিন্তু সমালোচনা অন্ধ হলে আমাদের হতাশ করে।

মন্ত্রী বলেন,  বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছে। আমরা নবম মজুরি বোর্ড (ওয়েজবোর্ড) নিয়ে কাজ করছি। গণমাধ্যম নীতিমালা তৈরি হয়েছে। এটাকে আইনে পরিণত করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতার সাথে দায়িত্বশীলতা ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র, সমাজ ও দেশের কল্যাণে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা এক সঙ্গে থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..