অধিনায়ক বাবর আজম ও কোচ সাকলাইন মোশতাকসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকের আদালতে মামলার আবেদন করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন।
মিরপুরের অ্যাকাডেমির মাঠে পাকিস্তানের পতাকা উড়িয়ে অনুশীলন করায় ফলে তাদের বিরুদ্ধে মামলা আবেদন করা হয় এবং তা আজ বিকেলে আদেশ দেওয়া হবে।
মামলার আসামিরা হলেন- মনসুর রানা, শাদাব খান, ফখর জামান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতেকার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহনেওয়াজ দাহানি, ওসমান কাদির ও শহীদ আসলাম।





