অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগম এর মৃত্যুতে স্পিকারের শোক

দেশের প্রথম নারী এসপি অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগম এর ইন্তেকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবাণীতে স্পিকার বলেন, মেধাবী ও চৌকষ পুলিশ অফিসার রৌশন আরা বেগম এর মৃত্যুতে বাংলাদেশ পুলিশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ ইউনিট সদস্যদের মেডেল প্যারেডে অংশ নিতে রৌশন আরা বেগম গত ৩ মে মিশনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি কঙ্গোতে পৌঁছেন ৪ মে। ৫ মে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন।

স্পিকার মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও রৌশন আরা বেগম এর মৃত্যুতে ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোকপ্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।