সালথায় অগ্নিকান্ডে অসহায় পরিবারের ৬ টি গরু ভস্মিভূত

সালথায় অগ্নিকান্ডে অসহায় পরিবারের ৬ টি গরু ভস্মিভূত
আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া দক্ষিন পাড়া গ্রামে অগ্নিকান্ডে একটি গোয়াল ঘর পুড়ে ছাই এবং ৬ টি গরু ভস্পীভূত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০ টায় উপজেলার বল্লভদী ইউনিয়নের দক্ষিন ফুলবাড়িয়া গ্রামের মৃত্যু আলম মোল্যার ছেলে মোঃ লুৎফার মোল্যার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা গেছে, লুৎফার মোল্যার বসত ঘরের পাশেই গরুর  থাকার ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও সালথা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় লুৎফার মোল্যার গোয়াল ঘরে থাকা ৬টি গরু ভুস্পীভূত হয়ে ৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিনটি মারাত্বক ভাবে পুড়ে গেছে।
স্থানীয়রা বলছে এর একটি গরুও বাঁচবে না। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দুটির দাবি। ক্ষতিগ্রস্থ লুৎফারের স্ত্রী গোলাপী বেগম বলেন, আমাদের সংসারের আয়ের একমাত্র উৎস ছিলো এই গরু গুলি। এখন আমরা নিঃস্ব  কিভাবে সংসার চলবে জানা নেই। প্রতিদিন গাভীর দুধ বিক্রি করে চাল কিনে এনে রান্না করে খেতাম এখন তা আর হবে না। কিভাবে ছেলে মেয়ের খাবারের ব্যবস্থা করবো বুঝে উঠতে পারছিনা।
এ ঘটনায় সংস্লিষ্ট বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে  তিনি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারকে বিষয়টি অবহিত করা হলে। তিনি তাৎক্ষনিক চেয়ারম্যান নুরুল ইসলামের মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবার কে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।