কালীগঞ্জ পৌরসভায় ডিজিটাল প্রযুক্তির রুলার উদ্বোধন

কালীগঞ্জ পৌরসভায় ডিজিটাল প্রযুক্তির রুলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় উন্নত প্রযুক্তির ১৩ টনের একটি রুলার উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে রুলারটির শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রনালয় কতৃক বরাদ্দকৃত ডিজিটাল প্রযুক্তির এরকম রুলার জেলার বাকি কোন পৌরসভায় নেই বলে জানা গেছে। রুলারটির কার্যক্রম শুরু হলে সড়কের নির্মাণ কাজে গতি আসবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।

রুলার উদ্বোধনকালে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার এম,পির আপ্রান প্রচেষ্টায় দীর্ঘ ৩০ বছর পর বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় কালীগঞ্জ বাসিকে একটি ভালো (উন্নত প্রযুক্তির ১৩ টনের রুলার) উপহার দিয়েছেন।

এ সময় মেয়র আশরাফ পেীরসভার কর্মকর্তা কর্মচারী ও পেীরবাসীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পেীর শাখার সকল সদস্য ও মাননীয় মন্ত্রী মহোদয়কে এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম, উপজেল যুবলীগের আহসান কোমল, সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোল্ল্যা সহ পেীরসভার কর্মচারী কর্মকর্তাবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।