পাইকগাছায় জন্মাষ্টমী উৎসব এবং দূর্গা পুজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

পাইকগাছায় জন্মাষ্টমী উৎসব এবং দূর্গা পুজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

পাইকগাছায় শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব এবং দূর্গা পুজা উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার লতা ইউনিয়ন পরিষদ ভবনের অডিটোরিয়াম রুমে লতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কালিপদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস।

লতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিপুল বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রানকৃষ্ণ মন্ডল, কালিদাস রায়,

বিধান রায়, প্রকাশ সরকার টুকু, শুধাংশু মন্ডল, অজয় রায়, সমির মন্ডল, পবিত্র সরকার, গৌতম গোলদার, সুকান্ত গাইন, মিথুন সরকার, হরিচাঁদ শিকারী, সুজিত মন্ডল, জগবন্ধু সরকার, নিত্যানন্দ মন্ডল, শুকান্ত ঢালী, অমৃত সরদার সহ লতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সকল সদস্য।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।