ফুলবাড়ীতে যুবদল নেতাসহ ৫ জুয়াড়ী আটক

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ অভিযান চালিয়ে বালারহাটের লতিফের চায়ের দোকানের পাশে ফাঁকা জায়গা থেকে মাদক সম্রাট খ্যাত নাওডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রুকুনুজ্জামান রুকুলসহ আরও ৪ জুয়াড়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, রোববার গভীর রাতে উপজেলার বালারহাট বাজারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় বালাতারী গ্রামের মৃত আমজাদ হোসনের ছেলে মাদক সম্রাট খ্যাত নাওডাঙ্গা ইউরিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রুকুনুজ্জামান রুকুল, একই এলাকার আবদুল বারীর ছেলে মোজাম্মেল হক মোজাম (২৫), মফিজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২০), জামরুল হকের ছেলে সুলতান হোসেন (৩১), মৃত আলতাফ হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৪)কে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়। অভিযান কালে তাসসহ নগদ ১৪,৭০০টাকা ও একটি টিভিএস এ্যাপাচি ১৬০ সিসি আরটিআর মোটর সাইকেল জব্দ করা হয়।  এদের মধ্যে মোজাম ও আরিফুল বাদে বাকি ৩ জন গত ১২ সেপ্টেম্বর বালারহাটের মাদক বিরোধী সমাবেশে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন এর উপস্থিতিতে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার শপথ গ্রহন করে।
এব্যাপারে  ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নবিউল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে বালারহাট বাজারে জুয়া খেলাসহ জুয়ার আসর বসিয়ে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে। তাদের রিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ০৪। তাদেরকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।