× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

বিনোদন ডেস্ক

৫ বছর পর মুক্তি পাচ্ছে আলোচিত চলচ্চিত্র ’ঢাকা ড্রিম’

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
৫ বছর পর মুক্তি পাচ্ছে আলোচিত চলচ্চিত্র ’ঢাকা ড্রিম’

২০১৬ সালে ঢাকা ড্রিম’ চলচ্চিত্রের কাজ শুরু করেন প্রসূন রহমান।

৫ বছর পেরিয়ে চূড়ান্ত হলো মুক্তির তারিখ। নির্মাতা জানান, ২২ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি।

এটি ঢাকার সব আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে  স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা ও নারায়ণগঞ্জের সিনেস্কোপ।

এ ছবিতে দেখা মিলেছে যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্ত নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়েলিটি শোর প্রতিযোগী এবং নদীভাঙনে গৃহহারা পরিবারের ছায়া, যাঁরা প্রত্যেকেই গ্রাম থেকে জাদুর শহর ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখছেন, যাঁর যাঁর অবস্থান থেকে।
নির্মাতা জানান, অত্যাধুনিক প্রেক্ষাগৃহগুলোতে ‍মুক্তি দিচ্ছেন আপাতত । দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বাড়ানো হবে।

অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনীরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস, আনোয়ার হোসেন চৌধুরী, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল, ইকবাল হোসেন, আরশ খান, ফজলুল হক, আক্তার হোসেন, জামাল রাজা, আর এ রাহুল, ফারুক আহমেদ, শরিফুল আজম, এস এম মহসিন, মাহবুবুর রহমানসহ অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..