× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

৪ বছরের শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ধর্ষনের চেষ্টা -গ্রেফতার অভিযুক্ত

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে চার বছরের শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে চর থাপ্পরসহ মারপিট করে ও হত্যা করার ভয় দেখিয়ে জোড় পূর্বক ধর্ষনের  চেষ্টার ঘটনায় অভিযুক্ত নাজিম বিশ্বাস (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফরিদপুর র‌্যাব-৮।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, ফরিদপুর ক্যাম্পে অনেক ভুক্তভোগী বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের অভিযোগ দায়ের করে থাকে। এর ধারাবাহিকতায় ২০জানুয়ারী ভিকটিমের পিতা র‌্যাব ক্যাম্পে উপস্থিত হয়ে অভিযোগ করে যে, তার চার বছর বয়সী কন্যা সন্তানকে তার প্রতিবেশী মোঃ নাজিম বিশ্বাস বিকাল অনুমান ৫ টার দিকে খাবারের প্রলোভন দেখিয়ে তার দক্ষিন দূয়ারী টিনের ঘরের পূর্ব পাশের কক্ষের মধ্যে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। ঘটনার সময় ভিকটিমের কান্নার শব্দ শুনে প্রতিবেশী আখিরন বেগম ভিকটিমের নাম ধরে ডাকতে ডাকতে ঘরের দিকে এগিয়ে গেলে ভিকটিম কান্না করতে করতে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমকে উক্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ভিকটিম তার মাকে জানায়, আসামী নাজিম তাকে চকলেট ও বিস্কুট দেবার কথা বলে ঘরে ডেকে নিয়ে তাকে চর থাপ্পরসহ মারপিট করে ও হত্যা করার ভয় দেখিয়ে জোড় পূর্বক ধর্ষনের চেষ্টা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য ভিকটিমের স্বজনেরা এলাকার স্থানীয় মাতুব্বরদের জানালে তারা আসামীর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করতে না পারায় আসামী ভিকটিমের পরিবারকে বিভিন্ন ভয়ভীতি দেখায়। ভিকটিমের পরিবার নিরুপায় হয়ে ১০ জানুয়ারী ২০২০ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন।

উক্ত অভিযোগ প্রাপ্তির পর ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্যের মাধ্যমে ঘটনার সত্যতা পায় এবং অভিযান পরিচালনা করে ২১/০১/২০২০ তারিখ সন্ধ্যায় অভিযুক্ত মোঃ নাজিম বিশ্বাস কে জেলার বোয়ালমারী থানাধীণ আমগ্রামস্থ শুকুর মিয়ার ভাটার সামনে থেকে আটক করে। এ সময় আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভিকটিমকে মারপিট করে গলাটিপে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্ঠা করার কথা স্বীকার করে। এলাকাবাসীর তথ্য মতে, সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদক সেবী হিসেবে এলাকায় পরিচিত।
ফরিদপুর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে ভিকটিমের পিতা কর্তৃক নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(৪)(খ) ধারা মোতাবেক বোয়ালমারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..