আবু নাসের হুসাইন, সালথা: ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস, ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশে গ্রন্থমেলা উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, বিভাগদি শহীদস্মৃতি মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম, সালথা থানার এসআই মারুফ হোসেন, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা সহ আরো অনেকে।





