× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

‘২০৩০ সালের পর ক্ষমতায় আসার চিন্তা করতে পারে বিএনপি’

admin
হালনাগাদ: রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত ৯ বছরে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, ‘২০৩০ সালের পর ক্ষমতায় আসার চিন্তা করতে পারে। এর আগে তাদের ক্ষমতায় আসার কোনও সম্ভাবনা নেই।’

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে মৗলভীবাজার সরকারি স্কুল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘নেতাকর্মীর মধ্যে ঐক্য থাকলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করে এমন শক্তি নেই। শেখ হাসিনার নেতৃত্বে গত ৯ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পর আর কারও নেতৃত্বে সে পরিমাণ উন্নয়ন হয়নি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে জয়লাভ নিয়ে আমাদের মনে কোনও শঙ্কা নেই। আর শঙ্কা থাকবেইবা কেন? এতো উন্নয়নের পর শঙ্কা থাকার কথা নয়। মৌলভীবাজার জেলার চার আসনেও আওয়ামী লীগের বিজয় হবে।’

বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ‘সংবিধান কারও ইচ্ছায়-অনিচ্ছায় বদল হবে না। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। সহায়ক সরকারের দাবি ভুলে যান।’

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেছার আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিছবাহ উদ্দিন সিরাজ, বদর উদ্দিন কামরান, অধ্যাপক রফিকুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, হুইপ শাহাব উদ্দিন এমপি, সায়রা মহসীন এমপি প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..