ডাসার প্রতিনিধি: “পুলিশই জনতা জনতাই পুলিশ ” এই স্লোগান নিয়ে মাদারীপুর ডাসার থানায় স্বতঃপূতভাবে সকলের অংশগ্রহনে প্রথমবারের মত কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ পালিত হল।
তাই দিনটি সফল করতে পুলিশের সাথে র্যালিতে অশংগ্রহন করে স্কুল, কলেজের ছাএ/ছাএী , শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ । ডাসার থানা থেকে একটি র্যালি ও শোভাযাএা বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার আশিক, ডাসার থানার ইনচার্জ ইমদাদুল হক, তদন্ত ওসি নাসির উদ্দিন, ডাসার পুলিশিং কমিটির সাধারন সম্পাদক সৈয়দ আবদুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা সিদ্দিকি, ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একডেমী এন্ড কলেজের অধ্যক্ষ হাসানুল সিরাজী, ডাসার প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম এবং কালকিনি প্রেস ক্লাবের সভাপাতি মিলন মাহমুদ এবং সাধারন সম্পাদক জাফরুর ও ইউপি সদস্য বৃন্দ।
মানুষ শান্তির প্রতিক,জনগন সবসময়ই চায় তারা চুরি ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী, মাদক ; যৌতুক, বাল্য বিবাহ থেকে রেহাই পাক। আর এই ধরনের ঝামেলা থেকে মুক্তি রুখতেই কমিউনিটি পুলিশিং ব্যাবস্তার উদ্ভব ঘটেছে।তাই সকলের সাথে মিলেমিশে পরিছন্ন ও অদর্শ সমাজ গঠনের মূল লক্ষ্যেই কমিউনিটি পুলিশ কাজ করে যাবে।এই আলোচনা সভার মধ্যে দিয়েই সচেতন মূলক অনুষ্ঠানটি শেষ হয়।



