× Banner
সর্বশেষ
আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী

 এস এম সাইফুল ইসলাম কবির.বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

Dutta
হালনাগাদ: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
bagerhat

বাগেরহাটের ফকিরহাটে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পন্য তৈরী ও বিক্রির অভিযোগে মা বেকারীকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ অক্টোবর)  অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন।

এছাড়াও এদিন দোকানে মূল্য তালিকা না থাকায় মুদিদোকান মালিক মো. হুমায়ুর কবীরকে ৫’শ টাকা ও সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করায় খাবারের দোকান মালিক জাহিদুর ইসলামকে ২’শ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে শনিবার বিকেলে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭হাজার ৮’শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে গত দুইদিনে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযানঅভ্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..