× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক

২০২১ সালে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত অধ্যাপক রেজভী জামান

admin
হালনাগাদ: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
অধ্যাপক রেজভী জামান

মধুখালী প্রতিনিধি ঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মরহুম সামসুজ্জামান ধলা মাস্টারের বড় ছেলে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান জ্ঞানের আলো ট্রাস্ট এর উদ্যোগে জেলা ব্যাপী জরিপের মাধ্যমে কলেজ ও উচ্চ শিক্ষা পর্যায়ে ফরিদপুর ২০২১ সালে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

তিনি মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসন কার্যালয় থেকে জেলা প্রশাসক অতুল সরকার এর হাত থেকে সম্মাননা পদক ক্রেষ্ট, সনদপত্র গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মাদ সাইফুল কবির সহ প্রমুখ। এ বিষয়ে রেজভী জামান বলেন তিনি শিক্ষা জীবনে গুরুত্বপূর্ন অবদানের জন্য যে সম্মাননা পদক ও সনদপত্র পেয়েছেন তিনি প্রতিষ্ঠান সহ সকলের নিকট চিরকৃতজ্ঞ।


এ ক্যটাগরির আরো খবর..