× Banner
সর্বশেষ
জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০২০ সালের মধ্যে ভূমি অফিসগুলো ডিজিটালাইজেশন -ভূমিমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

মোঃ লালন মিয়াঃ   ২০২০ সালের মধ্যে ভূমি অফিসগুলোর ডিজিটালাইজেশন কাজ এবং দেশের সকল ভূমি অফিসের অবকাঠামোর উন্নয়ন কাজ সম্পন্ন হবে। বললেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি.।

আজ রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় নির্মাণাধীন ভূমি ভবন কমপ্লেক্স পরিদর্শনে এসে একথা জানান ভূমি মন্ত্রী।

এসময় অন্যান্যের মধ্যে ভূমি সচিব আব্দুল জলিল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মতিন-উল- হক (অতিরিক্ত সচিব) ও ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী জামিলুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি., ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, ভূমি অফিসগুলোর ডিজিটালাইজেশন, ভূমি অফিস ডিজিটালাইজেশন, ভূমি ভবন কমপ্লেক্স পরিদর্শনে ভূমিমন্ত্রী, ভূমিমন্ত্রীর ভুমি ভবন পরিদর্শন, ভূমি সচিব আব্দুল জলিল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মতিন-উল- হক (অতিরিক্ত সচিব), ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ, ভূমি ব্যবস্থাপনায় ই-সেবা, ভূমি ভবন কমপ্লেক্স পরিদর্শন

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, ইতোমধ্যে বেশ কিছু এলাকায় ভূমি ব্যবস্থাপনায় ই-সেবা চালু হয়েছে। ডিজিটালাইজেশন প্রক্রিয়া বাস্তবায়িত হলে সেবা প্রত্যাশী প্রান্তিক জনগণ জমি সংক্রান্ত জটিলতা থেকে রক্ষা পাবে। আধুনিক প্রযুক্তি বান্ধব ১৫ তলা বিশিষ্ট ভূমি ভবন কমপ্লেক্সটি ২০১৯ সালের মধ্যে সম্পন্ন হবে বলে জানান মন্ত্রী। মন্ত্রী সংশ্লিষ্টদের সতর্কতার সাথে নির্মাণ সামগ্রীর গুণগত মান বা গ্রেডিং মান যথাযথ কিনা তা যাচাই করে সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..