× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

‘১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন’

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা জানিয়েছেন, দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বুধবার বিকালে সংসদ সচিবালয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সিইসি বলেন, ‘এই নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনে বৈঠক ডাকা হয়েছে। বৈঠক শেষে আগামীকালই তফসিল ঘোষণা হবে।

এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের স্পিকারের কাছে ভোটার তালিকা চেয়ে চিঠি দেয়া হয়। কমিশনের পক্ষ থেকে বলা হয় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। ২৫ জানুয়ারি কমিশন বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পর তারিখ ঘোষণা করা হবে।
জানা গেছে, বুধবার থেকে ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে বৈঠক ডাকা হয়েছে। ইসির প্রস্তুতির মধ্যেই গত সোমবার রাতে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে ইসির কাছে জানতে পেরেছি।
স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৯ মেয়াদে ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সে হিসেবে আবদুল হামিদ এ পদে সপ্তদশ ব্যক্তি। সংশ্লিষ্টরা জানান, ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব নেয়া বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ চলতি বছরের ২৩ এপ্রিল শেষ হবে।

সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি-পদের মেয়াদ অবসানের কারণে ওই পদ শূন্য হইলে মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী নব্বই হইতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।


এ ক্যটাগরির আরো খবর..