× Banner
সর্বশেষ
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ সাতদিন

admin
হালনাগাদ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত হিলি বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আজ রোববার সকাল থেকে আগামী সাতদিন এই বন্দর দিয়ে কোনো প্রকার পণ্য আমদানি-রপ্তানি হবে না। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া বন্ধ থাকবে বন্দরের বেসরকারি ওয়্যার হাউস পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য ওঠা-নামার কাজও। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হবে এই বন্দরের কার্যক্রম।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন আজ সকালে জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংগঠনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধের বিষয়টি ভারতের হিলির ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানানো হয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ইমিগ্রেশন চেকপোস্টে সরকারি ছুটির কোনো সুযোগ নেই। প্রতিদিন ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হয় সকাল ৯টা থেকে, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..