স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম প্রকাশ রাজু (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত ১০টার দিকে ঢাকার শ্যামলী ক্রিসেন্ট হাসপাতালে তার মৃত্যু হয়।
রাজু সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়ন ছাত্রদল সেক্রেটারি। তার বাড়ি উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামে।
গত বুধবার বেগমগঞ্জ উপজেলার জমিদার হাট বাজার সংলগ্ন মোটরসাইকেল দুর্ঘটনায় রাজু মারাত্বক হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলী ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হলে তিন দিন চিকিৎসার্ধীর থাকার পর শনিবার রাতে তার মৃত্যু হয়।