× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

হিন্দু যুব মহাজোট নেতা ইন্দ্রজিৎ পাল গুরুতর অসুস্থ

admin
হালনাগাদ: বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

নয়ন লাল দেব,মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, সমাজকর্মী শ্রী ইন্দ্রজিৎ পাল হ্রিদ রোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় রয়েছেন।

জানা যায় শনিবার (১১ই নভেম্বর) সকালবেলা হঠাৎ তিনি হ্রিদ রোগে আক্রান্ত হয়ে বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করলে, প্রথমে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিসিইউ বিভাগে ভর্তি করা হয়।তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে হাসপাতাল সুত্র নিশ্চিত করেছে।

বর্তমানে ইন্দ্রজিৎ পালের অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরিভাবে এখনও আশঙ্কামুক্ত হতে পারেননি বলেও জানান তারা । ইন্দ্রজিৎ পালের সুস্থতায় সবার কাছে আশির্বাদ কামনা করেছেন উনার পরিবার।

হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা সভাপতি এড. বিষ্ণু পদ ধর, হিন্দু যুবজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক নয়ন লাল দেব সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ হাসপাতালে উনাকে দেখতে যান এবং অবস্থার খোঁজখবর নেন।


এ ক্যটাগরির আরো খবর..