× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

হাজারো ভক্তের সমাগমে অনুষ্ঠিত হলো মহানাম যজ্ঞানুষ্ঠান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

দেশ মাতৃকা বিশ্ব জননীর সকল জীবের শান্তি কামনায় বরিশালের গৌরনদী উপজেলার প্রায় চারশ’ বছরের পুরোনে ঐতিহ্যবাহী টরকী বন্দর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে ৫ দিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান বৃহস্পতিবার রাতে (১১ ডিসেম্বর) মন্দির আঙ্গিনায় শেষ হয়েছে। মহানাম যজ্ঞানুষ্ঠানে ভারতসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী ও পুরুষ ভক্তবৃন্দের সমাগম হয়।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি ভজন কুন্ডু জানিয়েছেন- গত রোববার গভীর রাতে অধিবাসের মাধ্যমে ৪০ প্রহর ব্যাপী (৫ দিন) শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়। শেষ দিন রাতে সমাপনী মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সুপার সীমা রানী সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামমার্দ বিন হোসাইন, মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সমীর সরকার, উপদেষ্ঠা শিশির কুমার কুন্ডু প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..