× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

হবিগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ২ অক্টোবর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ  হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামে শহীদ মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। নিহতের পরিবার দাবি করছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৮টায় খবর পেয়ে এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। পুলিশ ও নিহতের পরিবার সুত্র জানায়, শহীদ মিয়া চানপুর বাজারে মুদির দোকানের ব্যবসা করতেন। শনিবার রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুজি করেন। রবিবার সকালে স্থানীয় লোকজন দোকানের পাশে একটি শিমুল গাছে তার দেহ ঝুলতে থাকে পরিবারের সদস্যদের খবর দেয়। তারা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শহীদ মিয়ার চাচাতো ভাই মাসুক মিয়া জানান, সম্প্রতি শাহপুর ও চানপুর গ্রামের মাঝে বাজার নিয়ে সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে তাদের প্রতিপক্ষকই শহীদ মিয়াকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। সকালে আমরা যখন দোকানে যাই তখন দেখতে পাই দোকানে ভাংচুরের দৃশ্য রয়েছে। দোকানের পাশে ভাঙ্গার যন্ত্রপাতি পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..