× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় দুই সন্তানের জননী স্ত্রীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচারনা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার কালনা গ্রামের।

থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন নিহত খাদিজা বেগমের (৩৫) ভাই রুহুল আমিন। কালকিনি উপজেলার কয়ারিয়া গ্রামের শাহজাহান চৌকিদারের ছেলে রুহুল আমিন অভিযোগ করে বলেন, বিগত ১২ বছর পূর্বে কালনা গ্রামের বাদশা মল্লিকের ছেলে নাঈম মল্লিকের সাথে তার বোন খাদিজার সামাজিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুইটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে কারনে অকারনে নাঈম আমার বোনকে বিভিন্নভাবে শারিরিক নির্যাতন করে আসছিলো। তারই ধারাবাহিকতায় বুধবার রাতের কোন এসময় পরিকল্পিতভাবে খাদিজাকে হত্যা করে তার গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে নাঈম ও তার পরিবারের লোকজনে।

অভিযোগ করে রুহুল আমিন আরও বলেন, আমার বোন জামাতা নাঈম অতিসম্প্রতি বরিশালের একটি মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পরে। বিষয়টি আমার বোন জানতে পেরে নাঈমকে বাঁধা প্রদান করে। একারণেই খাদিজাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে নাঈম বাড়ি থেকে আত্মগোপন করেছে।

এ ব্যাপারে অভিযুক্ত নাঈম মল্লিকের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করে নাঈম মল্লিকের বড় ভাই সেন্টু মল্লিক বলেন, ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় বাড়ির লোকজনে খাদিজাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা খাদিজাকে মৃত বলে ঘোষনা করেন। গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..