× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

নারায়ন দেবনাথ

স্বাধীনতার ৫৩বছর পর শেখ মুজিবুর রহমানের কোন অস্তিত্ব নেই

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
শেখ মুজিবুর রহমানের কোন অস্তিত্ব নেই

এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হলো স্বাধীনতা। স্বাধীনতার স্থপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন জাতির পিতা। কিন্তু স্বাধীনতার ৫৩বছর পর রাজনৈতিক মতদ্বৈধতার কারণে শেখ মুজিব এখন আর এদেশের জাতির পিতা নন। সম্প্রতি বাংলাদেশে গনঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর কোথাও শেখ মুজিবুর রহমানের কোন অস্তিত্ব নেই। অসংখ্য ম্যুরাল ভাস্কর্য স্মৃতি চিহ্ন সব ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার অনুপ্রেরণা।
অথচ হিন্দু অধ্যুষিত দেশ হিসাবে স্বীকৃত ভারত বহুমত ও পথের একটি দেশ। ভারতকে বহুত্ববাদের দেশ হিসাবেও বলা হয়। সেদেশে চরম ডানপন্থীরাও জাতির পিতা হিসাবে গান্ধী জীকে সম্মান করেন। মতাদর্শগত কারনে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু গান্ধীকে অস্বীকার বা তার ভাস্কর্য ভাঙচুর করার মানুসিকতা কোন রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে নেই। গান্ধী জীকে অনেক রাজনৈতিক নেতা পছন্দ না করলেও রাষ্ট্রীয়ভাবে তাকে কেউ অশ্রদ্ধা করেননা।
এখানেই জাতি হিসাবে মুসলমানদের সাথে হিন্দুদের পার্থক্য। হিন্দুরা অকৃতজ্ঞ নয় তারা মহানুভব। যিনি মহানুভব সমস্ত বিশ্বই তার আত্মীয়। যিনি সকল হীনতা নীচতা সংকীর্ণতা সাম্প্রদায়িকতা অহংকার ক্রোধ ঈর্ষা ও গ্লানির উর্ধ্বে নিজেকে স্থাপন করতে পারেন তিনিই মহানুভব। তার এই গুনই মহানুভবতা।
উল্লেখ্য, একদিনের ব্যবধানে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিলো। মুসলিম অধ্যুষিত দুটি দেশ মিলে হলো পাকিস্তান আর সংখ্যাগরিষ্ট হিন্দুদের নিয়ে হলো ভারতবর্ষ। দ্বিজাতিতত্ত্বের কি অপার মহিমা হিন্দু অধ্যুষিত ভারতের জাতির পিতা হিসাবে সর্বজন স্বীকৃত মহামহিম মোহনদাস করমচাঁদ গান্ধীকে যথাযোগ্য মর্যাদা দিয়ে ভারত পালন করলো তাদের ৭৮তম স্বাধীনতা দিবস। অপর দিকে মুসলিম অধ্যুষিত পাকিস্তান ভেঙে হলো বাংলাদেশ। করমচাঁদ গান্ধী ও শেখ মুজিবের এই ভাস্কর্যটি কলকাতার শিয়ালদহ স্টেশনে স্বমহিমায় বিরাজমান।


এ ক্যটাগরির আরো খবর..