× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নিউজ ডেস্ক

সূবর্ণ সরোবর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
সূবর্ণ সরোবর উদ্বোধন

আগামী ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ হবে উন্নত, আধুনিক, প্রযুক্তি নির্ভর মেধাভিত্তিক অর্থনীতির দেশ। বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধা, সততা আর সাহসিকতা দিয়ে মাত্র ১৩ বছরে স্বল্পোন্নত বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে উন্নয়নের পাশাপাশি সুশাসনও প্রতিষ্ঠা করেছেন। নাটোর জেলার সিংড়া পৌরসভায় সূবর্ণ সরোবর উদ্বোধন এর সময় বলেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দিনগত রাতে মাদারাসা মোড়ে অবস্থিত সিংড়া পৌর ক্যানেল(সুবর্ণ সরোবর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  এক কোটি ৪০ লাখ টাকায় এ ক্যানেলের সৌন্দর্যবর্ধন কাজ করা হয়। প্রতিমন্ত্রী এ ক্যানেলের নাম দেন “সুবর্ণ সরোবর”।
পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রতিমন্ত্রী পলক বলেন, শেখ হাসিনা দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। অথচ ১৩ বছর আগে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব ভাতার কার্ড করতে কাউকে অর্থ দিতে হয় না। সিংড়ায় কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হয় না। বাড়ি নির্মাণ করতে চাঁদা দিতে হয় না। চাকরি নিতে কোনো ঘুষ দিতে হয় না। চাঁদাবাজির কোনো অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শান্তিপূর্ণ, আধুনিক ও মানবিক সিংড়া গড়ে তুলতে চাই। আমার সিংড়া উপজেলা হবে দেশের মডেল উপজেলা। ২০৪১ সালের বাংলাদেশ কেমন হবে তা সিংড়া উপজেলা দেখলেই বোঝা যাবে। ১৩ বছর আগে সিংড়ার ৭০ শতাংশ বাড়িতে বিদ্যুৎ ছিল না, আজ শেখ হাসিনা সিংড়াবাসীকে আধুনিক জীবন উপহার দিয়েছেন। গত ২১ তারিখে সারাদেশকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় তিন বছর আগে সিংড়াকে শতভাগ বিদ্যুতায়িত করতে পেরেছি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, জেলা পরিষদের সদস্য সাজ্জাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মহন আলী, ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হারুন বাসারসহ অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..