× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

আব নাসের, ফরিদপুর ব্যুরো:

ফরিদপুরের নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে শিখন বিনিময় সভা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
শিখন বিনিময় সভা

“সুশাসনে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির জন্য নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ” নিয়ে ফরিদপুরে শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর কবি জসিমউদ্দিন হলে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর আয়োজন করে।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর প্রেসিডেন্ট এম হুমায়ন কবির এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা
প্রশাসক(সার্বিক) দিপক কুমার রায়। এসময় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ ও বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেয়াজ।
এরআগে “সুশাসনে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির জন্য নাগরিক সমাজ ওগণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ” এর বিষয় নিয়ে ১২৮ জন সরকারী কর্মকর্তা, নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের উপর চালিত জরিপ কার্যক্রমের প্রেজেন্টেশন করেন নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাস, প্রফেসর জুহুর আহমেদ, রওনক
ফারিয়া ও কমিশনার নাজনীন বেগম।


এ ক্যটাগরির আরো খবর..