সারাদেশে ভর্তিকৃত ডেঙ্গুরোগী ৬ হাজার ৪৭০ জন

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫৬ হাজার ৩৬৯ জন। তার মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪৯ হাজার ৮৫৯ জন। আর এ যাবত ডেঙ্গু রোগে মারা গেছেন ৪০ জন।

বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তিকৃত ডেঙ্গুরোগী আছেন ৬ হাজার ৪৭০ জন, যার মধ্যে ঢাকা বিভাগে ৩ হাজার ৪১৩ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ১ হাজার ৫৭২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ঢাকা শহরে ৭৫০ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।