× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

যশোরে সাবেক কমান্ডারকে গুলি করে গলা কেটে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

যশোর প্রতিনিধি: মণিরামপুরে রফিকুল ইসলাম রফি (৫৫) নামে এক ব্যক্তিকে দিনের বেলা গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত রফি এক সময় নিষিদ্ধঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিলেন। পরে তিনি নিষিদ্ধ দল ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরেন। মৃত্যুর আগে তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার হাজিরহাট এলাকার দিগঙ্গা কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে।
নিহতের ডান বুকে ও ডান বাহুতে দুটি গুলির চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে।
খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। একই সঙ্গে মরদেহের পাশে পড়ে থাকা রফিকের ইজিবাইকটিও উদ্ধার করেছে পুলিশ।

নিহত রফিক উপজেলার মধুপুর গ্রামের মৃত আমারত আলীর ছেলে। একসময় তিনি খুব দুর্ধর্ষ ছিলেন বলে এলাকাবাসী জানান। তার নামে মণিরামপুর থানায় একাধিক মামলা রয়েছে। তবে গত কয়েকবছর ধরে তিনি ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে সুন্দলি বাজারে যাত্রী নামিয়ে দিয়ে মণিরামপুরের দিকে ফিরে আসছিলেন রফিক। দিগঙ্গা-কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ফাঁকা স্থানে পৌঁছুলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে লাশ ও ইজিবাইকটি ফেলে চলে যায়।
কুচলিয়া এলাকার ইউপি সদস্য প্রণবকুমার বিশ্বাস জানান, গুলির শব্দ শুনে মাঠে থাকা লোকজন এগিয়ে এসে রফিকের লাশ ও ইজিবাইকটি পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, কে বা কারা প্রকাশ্যে রফিককে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। নিহত রফিকের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তবে মামলাগুলো কী সংক্রান্ত তা এখনই বলা যাচ্ছে না।
পুলিশ লাশ ও ইজিবাইকটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..