× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

সাবেক এমপি মিলনের বাসায় মিজান চৌধুরী

admin
হালনাগাদ: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক-দোয়ারা) আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান চৌধুরী নির্বাচনী প্রচারের শুরুতেই সাবেক সাংসদ ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন।

এসময় মিজানুর রহমান চৌধুরীকে দলের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেন মিলন। মিজানকে মিলন বলেন, ‘আমি একটু সুস্থ হয়ে গেলে আপনার পক্ষে কাজ শুরু করবো। সবাইকে মনে রাখতে হবে নির্বাচনে যাওয়া বিএনপির আন্দোলনের অংশ। ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে আমাদের নেত্রীকে মুক্ত করবো।’

সোমবার দুপুরে সিলেট শহরের হাওয়া পাড়াস্থ মিলনের বাসায় যান সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান চৌধুরী। এসময় তার সাথে ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি ফারুক আহমদ, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি শাহজান মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, দোলারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুুল মুমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এব্যাপরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী জানিয়েছেন, নির্বাচনী প্রচারণার শুরুতে দলের সিনিয়র নেতা হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। নির্বাচনে ধানের শীষের বিজয় ছাড়া আর কোনো বিকল্প নেই তাই নেতাকর্মীসমর্থক সবাইকে ধানের শীষের বিজয়ে ঝাঁপিয়ে পড়ার আহবান তার।


এ ক্যটাগরির আরো খবর..