× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ পিপলস পার্টি আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

‘কোটি কোটি নয়, শত শত কোটি টাকা লুণ্ঠন করছেন এবং দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছেন। এর প্রমাণ বিভিন্ন জায়গা থেকে আসছে। আজকে বাংলাদেশের সামনে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সত্যিকার অর্থেই এটা অত্যন্ত একটা বড় রকমের রাজনৈতিক, অর্থনৈতিক এবং আজকে বিচার বিভাগ এবং পার্লামেন্টের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে, সংকট সৃষ্টি হয়েছে, তাতে সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে’, বলেন ফখরুল।

দেশে এখন গণতন্ত্রের লেশ নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর ষড়যন্ত্র চলছে।

সরকারের উন্নয়নের বিষয়টি মিথ্যা প্রচারণা অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, উন্নয়ন যা কিছু হয়েছে, তা সরকারি দলের নেতাকর্মীদের।


এ ক্যটাগরির আরো খবর..