× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নিউজ ডেস্ক

সর্বাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
এমবিবিএস

আজ ১লা এপ্রিল, শুক্রবার, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত, রাজধানী ঢাকা সহ সারাদেশে একযোগে ১৯ টি কেন্দ্রের মোট ৫৭ টি ভেন্যুতে “২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা” অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রগুলির মধ্যে ১৮ টি মেডিকেল কলেজ ও ১ টি ছিল ডেন্টাল কলেজ। দেশব্যাপী মোট ৪,৩৫০ টি আসনের বিপরীতে এবারের এমবিবিএস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় মোট ১ লক্ষ ৪৩ হাজার ৯১৫ জন প্রার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ঢাকায় অংশ নিয়েছে ৬১,৬৭৮ জন প্রার্থী। সরকারি মেডিকেল কলেজের একটি আসনের বিপরীতে ৩৩.০৮ জন করে প্রার্থী অংশ নিয়েছে যা বিগত যেকোনো বছরের তুলনায় বেশি।

পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সরেজমিন পরিদর্শনের লক্ষ্যে সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি। পরিদর্শন শেষে মন্ত্রী কেন্দ্রে উপস্থিত মিডিয়ার সাথে ব্রিফিং করেন।

স্বাস্থ্যমন্ত্রী এসময় বলেন, “পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো। পরীক্ষার প্রশ্নপত্র মানসম্পন্ন হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। পরীক্ষা নিয়ে কোন কোন মহল প্রপাগান্ডা ছড়াতে তৎপর থাকতে পারে। এব্যাপারে শিক্ষার্থী সহ অভিভাবকদের সতর্ক থাকতে হবে। প্রশ্ন ফাস নিয়েও নানা মহল গুজব ছড়াতে চেষ্টা করে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট সচেতন রয়েছে।

পরীক্ষার প্রশ্নপত্র শুরু থেকে কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়া ও রেজাল্ট দেয়া পর্যন্ত সব ধরনের সতর্কতা আমরা নিয়েছি। প্রশ্নপত্র বহনকারী গাড়িটিও আমরা ডিজিটাল মনিটরিং এর আওতায় রেখেছি। সামাজিক মাধ্যমে কিছু লোক ভুয়া প্রশ্নপত্র তৈরি করে প্রশ্নফাস সংক্রান্ত ভুয়া তথ্য ছড়িয়ে দিতে চেষ্টা করেছিল। তার আগেই আমরা সেরকম দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে তারা এখন রয়েছে। সম্মানিত অভিভাবকদের শুধু এটুকু বলতে চাই, তারা যেন বাইরের কোন উস্কানিতে কান না দেন। স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত নিয়মতান্ত্রিক ও কঠোরতার মাধ্যমে এই পরীক্ষায় শতভাগ স্বচ্ছতার সাথে ফলাফল প্রকাশ করবে।”

পরিদর্শনকালে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, বিএমএ সভাপতি ডা মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা এনায়েত হোসেন সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..