× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

সমুদ্রের দূত এই মাছকে জাপানিরা ভীষণ ভয় পায় যা দেখে তারা মনে করে সুনামি আসন্ন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ জাপানিরা এই সামুদ্রিক মাছকে সমুদ্রের দূত বলে থাকে। জাপানি ভাষায় এই মাছের নাম রিউগু নো সুকাই যাকে জাপানিরা ভীষণ ভয় পায়। কেননা এই মাছ সমুদ্রের তলদেশ থেকে বয়ে আনে ধ্বংসের বার্তা।

২০১১ সালে বিধ্বংসী সুনামির আগে এই মাছ সমুদ্র থেকে ডাঙায় উঠে এসেছিল। তার পরই ভয়ঙ্কর সুনামি হয়। এবারও সমুদ্রপৃষ্ঠে এই মাছকে উঠে আসতে দেখে আতঙ্ক ছড়াচ্ছে জাপানিদের মধ্যে। তারা মনে করছেন সুনামি আসন্ন।

জাপানের তোয়ামা এলাকায় মাছটি ধরা পড়েছে। ওরফিশ সাধারণত বিরল প্রজাতির মাছ।

জানা যায়, এই মরশুমে ৬টি ওরফিশ ধরা পড়েছে। আর সেই জন্য বেশ আতঙ্কে রয়েছেন উপকূলবর্তী মানুষ। যদিও বিজ্ঞানীরা ওরফিশের সঙ্গে সুনামির সম্ভাবনার যুক্তি উড়িয়ে দিয়েছেন।

কিন্তু জাপানের মানুষের একাংশ বিশ্বাস করে, ওরফিশ সমুদ্র থেকে উঠে আসে কোনও অশনী সংকেত সঙ্গে নিয়ে। গতবারও ওরফিশ উঠে আসা কিছুদিনের মধ্যেই সুনামি হয়েছিল। ইন্দোনেশিয়া, জাপানের বিস্তর ক্ষতি হয়েছিল সেই ভয়ঙ্কর সুনামিতে।


এ ক্যটাগরির আরো খবর..