× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে, স্বাস্থ্যখাতে এআই ও ডিজিটাল রূপান্তরে জোর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

মাহমুদ খান,নিজস্ব প্রতিনিধি(মৌলভীবাজার):  শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির ছাত্রী ‘ধর্ষণের’ ঘটনায় অভিযুক্ত জামাল (২০) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলার আঐ গ্রাম থেকে আটক করে পুলিশ৷

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ‘ধর্ষণের শিকার’ ছাত্রীর চাচা সিরাজ মিয়াবলেন, আজ সকালে আমার ভাতিজি বাড়ীর পাশের চা বাগান থেকে চা পাতা তুলতে যায়। তখন একই এলাকার জামাল মিয়া (২০) নামে এক যুবক আমার ভাতিজিকে মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষিতা ওই শিশু শিক্ষার্থীর বাড়ী শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামে। সে লছনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ধর্ষণের দায়ে আটক জামাল পেশায় একজন সবজি ব্যবসায়ী।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মহসীন বলেন, আমাদের এখানে ফরেনসিক বিভাগ নেই। তাই আমরা মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মামলা দায়য়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..