× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ম্যারিকো লভ্যাংশ জমা দিলো ২ কোটি ৩৬ লাখ টাকা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
ম্যারিকো লভ্যাংশ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ২ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা জমা দিয়েছে।

          আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর চিফ ফিনানসিয়াল অফিসার ইলিয়াস আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎকালে দুই কোটি ৩৬ লাখ ৬৯ হাজার ৮২৭ টাকার একটি চেক তাঁর হাতে তুলে দেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, দেশি-বিদেশি কোম্পানি বা প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের ৫ ভাগের ১ দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে।

          এপর্যন্ত দেশি-বিদেশি বা বহুজাতিক ২৬৫টি কোম্পানি ও প্রতিষ্ঠান এ তহবিলে লভ্যাংশ জমা দিয়েছে। এই তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা দেয়া হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন-এর মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর মানবসম্পদ বিভাগের পরিচালক শ্যামল কিশোর এবং একাউন্টস ম্যানেজার মুসফিকুল হায়দারসহ মন্ত্রণালয়ের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..