× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

 শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
বর্ণিল সাজে বাংলা নববর্ষ

নববর্ষের ঐকতান,গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসব আনন্দে বর্ণিল সাজে সাতক্ষীরার উপকূলের শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ পালিত হল।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ছাতিমতলায় সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে নববর্ষের শুভ সূচনা করার পর বৈশাখী শোভাযাত্রা বের হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ছাতিমতলায় বাঙালীর ঐতিহ্য পান্তা ভাত ভোজনে সকলে অংশ গ্রহণ করেন।

শোভাযাত্রা সহ সকল অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, জেলা বিএনপি সদস্য মোঃ আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা বিএনপি সদস্য সোলায়মান কবীর, বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারবৃন্দ, বীরমুক্তিযোদ্ধবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

পান্তাভোজন শেষে ছাতিমতলার মঞ্চে উপজেলা শিল্প কলা একাডেমি ও বাংলালোকনাট্য ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ, আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের শিল্পীবৃন্দ নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। একই সাথে ছিল গ্রাম বাংলার লাঠি খেলা, হাড়ি ভাঙ্গা, হাঁস ধরার  প্রতিযোগিতা সহ অন্যান্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব,শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ, ভাব বাংলাদেশ, বনশ্রী শিক্ষা নিকেতন, গোবিন্দপুর আবু হানিফ উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠান মনোরম অনুষ্ঠানের আয়োজন করে।


এ ক্যটাগরির আরো খবর..