× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমে উঠেছে মেহেরপুরে পশু হাট

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: শেষ সময়ে জমে উঠেছে মেহেরপুরের পশু হাটগুলো। কোরবানীর ঈদ যত ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে মেহেরপুরের পশু হাটগুলো। কোরবানীর গরু কিনতে ক্রেতারা ভীড় করছেন হাটগুলোতে। তবে চাষীদের কাছে থেকে বেশি দামে গরু কিনে হাটে কম দামে গরু বিক্রী করায় লোকশান গুনতে হচ্ছে বলে জানান কোন কোন ব্যবসায়ীরা।

এদিকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সীমান্ত পথে গরু আমদানী হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা এবছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে চাষীদের কাছে থেকে গরু হাটে কম তুলেছে। চাষীদের কাছে থেকে ৫০ থেকে ৫৫ হাজার টাকায় গরু কিনে এনে হাটে ৪০ থেকে ৪৫ হাজার টাকায় গরু বিক্রী করতে হয়েছে । ফলে লোকশান গুনতে হচ্ছে।  জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের তথ্য মতে কোরবানীর হাটে বিক্রীর লক্ষ্যে জেলার ৩১ হাজার গরু লালন-পালন করা হয়েছে। জেলায় ১১৭ টি সক্রীয় (পরিকল্পিত) গরুর খামার ও প্রায় ২৭ হাজার পশু পালনকারী গরু-ছাগল লালন-পালন করেছে।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা প্রশান্ত কুমার হালদার জানান, কোরবানীর পশু হাটে কোন রকম চাঁদাবাজি, ছিনতাই সহ যেন সেখানে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যবসায়ীরা যেন কোন ধরনের বিপাকে না পড়ে সেজন্য হাটে সার্বক্ষণিক ভেটেনারি টিম গঠন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..