× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

আঞ্চলিক প্রতিনিধি

শিশুদের নিয়ে রাজনীতি চর্চা, গুপ্ত সংগঠন ভেবে ছাত্রদল নেতার বাঁধা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
শিশুদের নিয়ে রাজনীতি

বন্ধ স্কুল রুমের তালা খুলে শিশুদের নিয়ে রাজনীতির চর্চার সময় বাঁধা দিয়েছে ছাত্রদল নেতাকর্মী ও স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে।

ওই গ্রামের বাসিন্দা ও বরিশাল জেলা ছাত্রদলের সদস্য সজিব হাওলাদার বলেন, শুক্রবার সকালে বন্ধ স্কুল রুমের তালা খুলে গুপ্ত সংগঠনের রাজনীতি চর্চার খবরপেয়ে গ্রাম পুলিশ সহ স্থানীয় লোকজন নিয়ে সেখানে যাই। পরে দেখি ৮-১০ বছর বয়সী ১৫-২০ জন শিশুদের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের সংগঠনে ওই শিশুদের যোগদানের জন্য উদ্বুদ্ধ করছে এবং বিভিন্ন বইপত্র দিচ্ছে।

এসময় অবুঝ শিশুদের কেন রাজনীতির মধ্যে টানা হচ্ছে জানতে চাইলে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আমার ওপর চরম উত্তেজিত হয়ে ওঠে এবং আমাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি প্রধান করে। অভিযোগ করে ছাত্রদল নেতা সজিব আরও বলেন, একটি গোষ্ঠী এলাকার ছোট ছোট শিশুদের ইসলামের ভুল ব্যাখা দিয়ে রাজনীতির পথে টানছে। আমাদের এলাকার শিশুদের ইসলামের ভুল ব্যাখা দিয়ে কেউ মিস গাইডেড করবে তা আমরা হতে দেবনা।

পূর্ব শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সালেহীন বলেন, বিদ্যালয়ের রুম ব্যবহারের জন্য কেউ আমার কাছ থেকে অনুমতি নেয়নি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি স্কুল রুমের তালা খুলে রাজনীতির আলোচনা করা হয়েছে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের একটি কক্ষের চাবি আগে থেকেই মসজিদের মুয়াজ্জিনের কাছে ছিলো। সম্ভবত তিনিই চাবি দিয়ে তালা খুলেছেন।

ইসলামি ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি এইচএম সাব্বির হোসেন বলেন, আমাদের দাওয়াতি কার্যক্রমে ছাত্রদল বাঁধা প্রদান করেছে বলে জানতে পেরেছি। এমনকি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তের জন্য আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি আমাদের উর্ধ্বতন নেতাদের জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..