× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

ঝিনাইদহ কোটচাঁদপুরে তিন বছরের শিশুকে কুপিয়ে হত্যা

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
শিশুকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: বাড়ীর মালিকের তিন বছরের এক শিশু কন্যাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল ৫টার দিকে কোটচাঁদপুর রেলষ্টেশন পাড়ায়। নিহত শিশুর ভাই ইউসুফ জানান, তিনি রাজ মিস্ত্রীর কাজ করেন। কাজ শেষে বিকাল ৪টার পর বাসায় এসে খাবার শেষ করেন। এমন সময় তার তিন বছর বয়সী বোন জান্নাতুল ফেরদৌসকে রক্তাক্ত অবস্থান তাদের ভাড়াটিয়া দুলালের ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন মা খায়রুন নেছা। তিনি এ সময় মেয়েকে কোলে নিয়ে চিৎকার দিলে ইউসুফ নিজ ঘর থেকে ছুটে এসে প্রতিবেশীদের সহয়তায় ছোট বোনকে হাসাপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরী বিভাগে আনা মাত্রই শিশু জান্নাতুলের মৃত্যু হয়। নিহত শিশু জান্নাতুলের মা খায়রুন বেগম বলেন, তাদের ভাড়াটিয়া দুলাল তার মেয়েকে হত্যা করে পালিয়ে গেছে। কি কারণে হত্যা করেছে তা তিনি বলতে পারেননি।

এদিকে ভাড়াটিয়ার আসল বাড়ী কোথায় তা কেউ বলতে পারেনি। দুলাল নামের ওই ভাড়াটিয়া তিন মাস আগে একাই ওই বাসা ভাড়া নেন এবং পুরানো কাপড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে । কোটচাঁদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম বলেন- আমি নিজে হাসপাতালে নিহত শিশুটিকে দেখে এসেছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি তারপর দেখা যাক আসল রহস্যটা কি।


এ ক্যটাগরির আরো খবর..