নন্দীগ্রামে যথাযথ মর্যদায় জাতির পিতার জন্মশতবার্ষিকী পালিত

নন্দীগ্রামে যথাযথ মর্যদায় জাতির পিতার  জন্মশতবার্ষিকী পালিত

অসীম মোহন্ত,নন্দীগ্রাম, বগুড়াঃ  বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৭ই মার্চ সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিশেষ মোনাজাত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুনাংশু মন্ডল, থানার অফিসার ইনচার্জ শওকত কবির, সাব-রেজিস্টার নাজমুল হক, এজিএম মাজাহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও মাও. শাহজালাল প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।