× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয়

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

এস, এম নাজমুল আলম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ৯টায় থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ছালেহ্ সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলাম, থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহেদুল হক জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে চিলমারী উপজেলার ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ হাজার ৪‘শ ৫১জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হবে আগামী ২৯ জানুয়ারি, ২০২০খ্রিঃ তারিখের মধ্যে।


এ ক্যটাগরির আরো খবর..