× Banner
সর্বশেষ
১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার: খাদ্য মন্ত্রণালয় ডিএমপির অভিযানে ৪১৯ গ্রেপ্তার, ৭১ মামলা প্রথমবার এমপিও শিক্ষকদের বদলি শুরু দেশের ৫ জেলায় বন্যার ঝুঁকি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সতর্কবার্তা বেনাপোলে গণসংযোগে ইমদাদ, লক্ষ্য উন্নয়ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার প্রতিশ্রুতি ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবার সরাসরি গণমাধ্যমে শেখ হাসিনা: ৫ আগস্ট বক্তব্য দেওয়ার ঘোষণা “জনপ্রতিনিধি ও কর্মকর্তারা দেশের মালিক নন, জনগণের সেবক” : ভূমি প্রতিমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা চিরস্মরণীয়: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আজ ৩ আগস্ট (১৭ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৩ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

পুজামন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন পুলিশ সুপার প্রলয়

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২
শারদীয় শুভেচ্ছা বিনিময়

 শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মহা নবমীর গভীর রাত পর্যন্ত বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন, পুলিশ সুপার যশোর প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম।
এ রাতে তিনি যশোর কোতয়ালী মডেল থানা, ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পুলিশ সুপার প্রলয় কুমার বলেন, সমগ্র যশোর নিরাপত্তার চাদরে ঢাকা আছে। এখানে জেলা পুলিশের পক্ষ হতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করে তবে কঠোরভাবে প্রতিহত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকলকে  দশমীর বিসর্জন অত্যন্ত সতর্কতার সাথে ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য আহ্বান করেন।
এ সময় তিনি জেলা পুলিশের পক্ষ হতে প্রতিটি পুজামন্ডপে শারদীয় শুভেচ্ছা সামগ্রী প্রদান করেন।
এই পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, তার সহধর্মিণী যশোর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সম্মানিত সভানেত্রী ও জাতীয় গোয়েন্দা সংস্থা (NSI) এর অতিরিক্ত পরিচালক বিপ্লবী রানী, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া সহ জেলা পুলিশের একটি বিশেষ টিম।


এ ক্যটাগরির আরো খবর..