শরীয়তপুর প্রতিনিধি: বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি অর্জন করায় শরীয়তপুরে শিশু একাডেমীর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে শরীয়তপুর সদর উপজেলা সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুবা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে। আলোচনা সভা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





