× Banner
সর্বশেষ
“বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ

পরীক্ষার্থীদের পড়াশোনার জন্য বিকাল ৫টার পর সকল শব্দযন্ত্র বন্ধের নির্দেশ

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: এসএসসি পরীক্ষার জন্য বিকাল ৫টার পর সবধরনের শব্দযন্ত্র ব্যবহার বন্ধের নির্দেশ কুড়িগ্রাম জেলা পুলিশের।
আগামী ৩ ফেব্রয়ারি ২০২০ ইং তারিখ হতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রস্তুতি নির্বিঘ্ন করতে বিকাল ৫টার পর সব ধরনের মাইকিং, উচ্চস্বরে গান-বাজনা বা ধর্মীয় সভা না করার নির্দেশ দিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। নির্দেশ লঙ্ঘন করলে পুলিশ আইনের ৩৪ ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল (২৮ জানুয়ারি) জেলা শহরে মাইকিং করে এ নির্দেশনা দেয় জেলা পুলিশ। এদিন থেকে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সুবিধার্থে বিকাল ৫টার পর যেকোনও ধরনের প্রচারে শব্দযন্ত্র ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে। একই সঙ্গে পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সব ধরনের শব্দযন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া রাত ১০টার পর যেকোনও ধর্মীয় অনুষ্ঠানে শব্দযন্ত্রের মাত্রা সীমিত রাখার অনুরোধ জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেকোনও পারিবারিক কিংবা চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠানে শব্দযন্ত্রের ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। শব্দযন্ত্র ব্যবহার নিয়ন্ত্রণে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলাবাসী।
ঘাতক দালাল নির্মূল কমিটির কুড়িগ্রাম শাখার সাধারণ সম্পাদক দুলাল বোস বলেন, ‘এটা সময়োপযোগী উদ্যোগ। তবে এটা শুধু এসএসসি পরীক্ষার সময় নয়, সারাবছরই নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান বলেন, ‘পরীক্ষার্থীদের প্রস্তুতি শান্তিপূর্ণ পরিবেশে করতে জেলা পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।  কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম জানান, অল্প কয়েকদিন পরেই এসএসসি পরীক্ষা। এই সময়ে পরীক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে সন্ধ্যার পর সব ধরনের মাইকিং, উচ্চশব্দে গান-বাজনা বা ধর্মীয়সভা না করতে নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়েছে। এই আদেশ লঙ্ঘন করলে পুলিশ আইনের ৩৪ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘এই বিষয়ে কোনও অভিযোগ থাকলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, পুলিশ সুপার অথবা ৯৯৯ এ কল করে জানানো যাবে।’


এ ক্যটাগরির আরো খবর..