× Banner
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ গৌরনদীতে ওয়ার্ল্ড ফ্রিডম ডে পালিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ব্র্যাক ব্যাংক টানা চার বছর সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে শীর্ষ অবস্থান স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী

নবকাম কলেজে ফরিদপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক ফোরামের সম্প্রীতি উৎসব

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ^বিদ্যালয় কলেজে ফরিদপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক ফোরামের সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় কলেজের হলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করেন নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ।নবকাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন ফরিদপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক ফোরামের সভাপতি ও নবকাম কলেজের প্রতিষ্ঠাতা মিঞা মোঃ লুৎফর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর এমএ সামাদ, ফরিদপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক এমএ আজিজ, প্রফেসর আঃ হামিদ মোল্যা, প্রফেসর মোঃ ইচাহাক, প্রফেসর তারিক হোসেন খান, প্রফেসর মোঃ আশরাফ হোসেন, প্রফেসর মোঃ মিছির আলী, ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রব মোল্যা প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..