× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

ডেস্ক

লিবিয়া থেকে আরও ১৪৪ জন বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
লিবিয়া থেকে আরও ১৪৪ জন

লিবিয়া থেকে আরও ১৪৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় এরই মধ্যে তারা বেনগাজী থেকে বিমানে করে রওনা দিয়েছেন।

ফেরত আসাদের মধ্যে ১২ জন বাংলাদেশি নাগরিক বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহন করা বিমানটি অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।

কয়েক বছর ধরে মানব পাচার হচ্ছে লিবিয়ায়। দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকসহ স্বেচ্ছায় দেশে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম এর সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

এ লক্ষ্যে বাংলাদেশের দূতাবাস নিয়মিতভাবে ডিটেনশন সেন্টার পরিদর্শন করছে এবং আটক বাংলাদেশিদেরকে আউটপাস প্রদানসহ প্রয়োজনীয় আইনগত সহায়তা দিচ্ছে বলে দাবি করছে দূতাবাসের কর্মকর্তারা।

সমস্যাগ্রস্তদের স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পর্যায়ক্রমে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করছে।


এ ক্যটাগরির আরো খবর..