× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

লজ্জায় পড়ল দক্ষিণ আফ্রিকা!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১২ রানেই ৫ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। যা তাদের ‘বিব্রতকর’ এক রেকর্ডও। নিজেদের টেস্ট ইতিহাসে এত কম রানে প্রথম ৫ উইকেট আগে কখনোই হারায়নি দক্ষিণ আফ্রিকা!

এর আগে টেস্টে সবচেয়ে কম ১৪ রানে প্রথম ৫ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তাও আবার এখন থেকে ১১৩ বছর আগে, ১৯০২ সালে কেপ টাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

প্রথম দিনে প্রথম ইনিংসে ভারতকে ২১৫ রানে অলআউট করে দিয়ে ১১ রানেই ২ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

ডিন এলগার ৭ ও হাশিম আমলা শুন্য রান নিয়ে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। তবে দিনের পঞ্চম বলেই এলগারকে (৭) বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন।

নিজের পরের ওভারে এসে আমলাকেও (১) সাজঘরের পথ দেখান অশ্বিন। ইনিংসের পরের ওভারে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং স্তম্ভ এবি ডি ভিলিয়ার্স রানের খাতা খোলার আগেই জাদেজাকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন। ফলে ১২ রানেই ৫ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড গড়ে সফরকারীরা।

এরপর দলীয় ৩৬ রানে ফাফ ডু প্লেসিসকেও (১০) বিদায় করেন জাদেজা। ৩৬ রানেই ৬ উইকেট হারানোর পর জেপি ডুমিনি ডিন ভিলাসকে সঙ্গে নিয়ে দলকে পথ দেখানোর চেষ্টা করেন। তবে দলীয় ৪৭ রানে জাদেজার বলে বোল্ড হয়ে যান ভিলাস (১)।

প্রথম ৭ উইকেটের ৪টিই নিয়েছেন জাদেজা। বাকি ৩টি অশ্বিন।


এ ক্যটাগরির আরো খবর..