লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি ::  লক্ষ্মীপুরে উৎসব-মুখর পরিবেশে ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এতে ১৬শ’ ভোটারের মধ্যে ৮শ’ ৮৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে রাতে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ আবু তালেব। ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন, প্রথম মো. আলাউদ্দিন চৌধুরী (৬১২ ভোট), দ্বিতীয় মো. দেলোয়ার হোসেন (৫৭২ ভোট), তৃতীয় মো. মহিন উদ্দিন বুলু (৫৫২ ভোট) ও চতুর্থ এ্যাড. শামছুদ্দিন (৪৮৬ ভোট)। নির্বাচনে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে মো. কামাল হোসেন ৪৪৬ ভোট পেয়ে ৪০ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনে কাষ্টিং ভোটের শতকরা হার ৫৫ শতাংশ।

ফলাফল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন প্রমুখ।

এ দিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে একমাত্র প্রার্থী লাভলী আক্তারকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন, চন্দ্রগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।