লং ড্রাইভে নিয়ে গিয়ে স্ত্রীকে খুন করল স্বামী

ভারতে পশ্চিম দিল্লির জনকপুরিতে নিত্যদিনের ঝগড়া থেকে মুক্তি পেতে লং রাইডে নিয়ে গিয়ে স্ত্রীকে খুন করল সাহিল নামের এক ব্যবসায়ী যুবক। দিল্লি থেকে হরিয়ানা নিয়ে গিলে গুলি করে স্ত্রীকে খুন করে  সেখানেই পানিপথ রোডের ধারে এক ঝোপের আড়ালে মৃতদেহ ফেলে রেখে বাড়ি ফিরে আসে।

নভেম্বর মাসের ১১ তারিখে খুবই ঠাণ্ডা মাথায় পরিকল্পনা মাফিক ঘটে ঘটনাটি। মোটা টাকার বিনিময়ে সাহিলকে এ কাজে সাহায্য করেছে এক আত্মীয় শুভম ও গাড়ির চালক বাদল।

গত মার্চেই বিয়ে হয়েছিল সাহিল চোপড়া (২১) ও ন্যান্সি চোপড়ার। স্ত্রীর লেট নাইট পার্টির করার অভ্যেস পছন্দ ছিল না সাহিলের। এর জের ধরে তার বিভিন্ন সম্পর্কের কথা ও সাহিল জানতে পারে। যার ফলে প্রায় প্রতিদিন ঝগড়া লেগেই থাকত। বিয়ের এক বছর এখনও না হওয়ায় ডিভোর্সও সম্ভব নয় বলে সাহিলকে জানিয়ে দেন আইনজীবী। এই অবস্থায় প্রতিদিনের অশান্তি থেকে বাঁচতে স্ত্রীকে খুন করার পরিকল্পনা করে সে।

মেয়েকে না পাওয়া গেলে তারা বাবা থানায় মিসিং ডায়েরী করে। প্রথমে পুলিসের সঙ্গে সহযোগিতা করেননি সাহিল। তবে ন্যান্সির মোবাইলের সূত্র ধরে সাহিলকে জেরা করা শুরু করে পুলিস। প্রথম থেকেই অসংলগ্ন উত্তর দিতে থাকেন তিনি। এর পর একটা সময় জেরার মুখে ভেঙে পড়ে সমস্ত ঘটনা স্বীকার করেন। তাছাড়া তার তদন্ত করতে গিয়ে ড্রাইভারের বাদলের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সব কথা স্বীকার করে সে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।