× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

রিয়াজ রেস্তরাঁ চালানোর দায়িত্বে!

admin
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক রিয়াজ নতুন পরিচয়ে সবার সামনে হাজির। ‘ফুড টোয়েন্টিফোর.সেভেন’ নামের রেস্তরাঁটির পরিচালক, বিপণন হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

শনিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত মাহমুদ এজ্জাত। রেস্তরাঁ প্রসঙ্গে রিয়াজ বলেন, আমি অসুস্থ হওয়ার পর মনে হলো অভিনয়ের বাইরে অন্য কিছু করা প্রয়োজন। সেই চিন্তা থেকেই এ রেস্তরাঁ।

ভোজনরসিক ঢাকাবাসীর কথা ভেবেই ২৪ ঘণ্টা খোলা থাকবে আমাদের রেস্তরাঁ। এখানে খাবারের সার্বিক দায়িত্বে থাকছেন শেফ টনি খান। তিনি আমাদের সঙ্গে থাকছেন এটাও ভোজনরসিকদের জন্য একটা বড় খবর। আমরা স্বাস্থ্যসম্মত খাবার রাখছি। দামও থাকবে সবার আয়ত্তের মধ্যে। হোম ডেলিভারিসহ স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা থাকছে।

ভোজনরসিকদের জন্য প্রতিদিনই নিত্য নতুন স্বাদের রেসিপি থাকবে এবং গ্রাহকরা সব খাবার অনলাইনেও অর্ডার দিতে পারবেন বলে জানিয়েছেন রিয়াজ।


এ ক্যটাগরির আরো খবর..