× Banner
সর্বশেষ
আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

রাশিয়ার বেলগোরদ শহরের তেল ডিপোতে হামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
রাশিয়ার বেলগোরদ শহরের তেল ডিপোতে হামলা

ইউক্রেনের সেনারা শহরের তেল ডিপোতে হামলা করেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। রাশিয়ার বেলগোরদ শহরের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ দাবি করেছে।

শুক্রবার স্থানীয় সময় সকালে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে তেল ডিপোতে হামলা করা হয় বলে তিনি জানিয়েছেন।

বেলগোরদ শহরটি ইউক্রেনের উত্তর সীমান্তঘেঁষা রাশিয়ার একটি শহর। দুদিন আগে এই এলাকার একটি অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনার পর অভিযোগের তীর ছোড়া হয় ইউক্রেনের দিকে। এবার অভিযোগ এলো তেল ডিপোতে হামলার।

বেলগোরদ শহরের গভর্নর দাবি করেন, শুক্রবার সকালে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে তেল ডিপোতে হামলা করা হয়। এ ঘটনায় সেখানে আগুন লাগে। আহত হন দুজন।

এদিকে ইউক্রেন থেকে এ ঘটনার কোনো সত্যতা নিশ্চিত ও কোনো মন্তব্যও করেনি।


এ ক্যটাগরির আরো খবর..